দুইদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দামে বড় পতন

দেশের বাজারে আবারও কমেছে সবচেয়ে স্বর্ণের দাম। 

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। 

পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২,৩৫,৯০৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২,২৫,৬৪০ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১,৯৩,৭৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৫৮,২৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ৫,১৩২ টাকা, ২১ ক্যারেটের ৪,৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের ৪,২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রৌপ্যের দাম ৩,২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।

এর আগে, গত ২৯ আগস্ট সকাল ১০টা থেকে সোনার গহনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ করে সংস্থাটি।