১২ কেজি এলপিজির দাম নিয়ে যা জানা গেলো

১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন খুচরা দাম ১,৫৯৮ টাকা থেকে কমিয়ে ১,৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করেছে বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বুধবার (২ সেপ্টেম্বর) নতুন এই দাম ঘোষণা করে বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন।

সংস্থাটি জানিয়েছে, নতুন দাম বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নতুন এই দাম বহাল থাকবে।

এছাড়া, সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৬৫২ টাকা, ১৫ কেজির দাম ১,৯৮২ টাকা, ১৬ কেজির দাম ২,১১৪ টাকা, ১৮ কেজির দাম ২,৩৭৮ টাকা, ২০ কেজির দাম ২,৬৪২ টাকা, ২২ কেজির দাম ২,৯০৭ টাকা, ২৫ কেজির দাম ৩,৩০৩ টাকা, ৩০ কেজির দাম ৩,৯৬৪ টাকা, ৩৩ কেজির দাম ৪,৩৬০ টাকা,৩৫ কেজির দাম ৪,৬২৪ টাকা, ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫,৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়ের ওপর ভিত্তি করে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করে থাকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।