দেশে সেপ্টেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতি সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৮.৩৪%। আগস্টে এই মূল্যস্ফীতি ছিল ৮.২৬%। অর্থাৎ এক মাসের ব্যবধানে সাধারণ মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ০.০৮%।
মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সেপ্টেম্বর মাসের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্যে এ তথ্য জানা গেছে।
এদিকে, সেপ্টেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭.২২%, যা আগস্টে ছিল ৭.০২%। অর্থাৎ এক মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে ০.২০%।
অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি হয়েছে ৯.৩০%। আগস্টে এই হার ছিল ৯.৩২%। ফলে এক মাসের ব্যবধানে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি সামান্য কমেছে।