দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

টানা তিন দফা বাড়ানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২,৭৪১ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, এদিন সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই দাম বাড়ানোর পর এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা এবং ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২,৬২৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।

তবে স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩,৪৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপা ৩,৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপা ২,৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২,২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২, ৪ ও ৫ নভেম্বর টানা তিন দফা স্বর্ণের দাম বাড়ানো হয়।