ঋণের দ্বিতীয় কিস্তি নিয়ে আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক

বাংলাদেশের জন্য ৪৭০০ কোটি ডলার ঋণের প্রথম কিস্তির ব্যবহার এবং দ্বিতীয় কিস্তি দেয়ার বিষয়ে বৈঠক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সফররত প্রতিনিধিদল ও বাংলাদেশ ব্যাংক।

বৈঠকে আইএমএফের কৌশল বাস্তবায়নে দেশের অগ্রগতি ও দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচকের সর্বশেষ হালনাগাদ তথ্য নিয়ে আলোচনা করা হয়।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, আইএমএফের এশিয়া প্যাসিফিক বিভাগের সিনিয়র অর্থনীতিবিদ রাহুল আনন্দের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ ব্যাংক ভবনে প্রবেশ করে ও বিকেল ৩টায় বৈঠক শেষ হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, “তারা বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগের সাথে নির্ধারিত বৈঠকে বিভিন্ন অর্থনৈতিক বিষয়ের উপর আলোচনা ও আপডেট তথ্য গ্রহণ করে। এতে আইএমএফের ঋণ ব্যবহারের অগ্রগতি সম্পর্কিত বিষয়গুলিও অন্তর্ভুক্ত ছিল।”

তিনি আরও জানান, এই পরিদর্শন আইএমএফের কাজের একটি নিয়মিত প্রক্রিয়া।

সদস্য দেশগুলোর সাথে চুক্তি অনুসারে প্রতি বছর এই সফরটি পরিচালিত হয় ও এটি আলাদা কিছু নয়।

৪.৭ বিলিয়ন ডলার প্রোগ্রামের অধীনে দ্বিতীয় ধাপের ঋণের জন্য আরও অগ্রগতি মূল্যায়নের জন্য অক্টোবরে আইএমএফের একটি দল ঢাকায় আসবে।