ভরিতে ১,০৫০ টাকা কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমা‌নোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ১,০৫০ টাকা ক‌মা‌নো হ‌য়ে‌ছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়া‌বে এক লাখ ৭০,৭৬১ টাকা।

শ‌নিবার (১০ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রবিবার থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য ক‌মে‌ছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক লাখ ৭০,৭৬১ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৬৩,০০৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৩৯,৭১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১৫,৫৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বাজুসের তথ্য অনুয়াযী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২,৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২,৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২,১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি রুপার দাম ১,৫৮৬ টাকা নির্ধারণ করা আছে।