ইউজিসি সদস্য অধ্যাপক তানজীমউদ্দিন খানের পদত্যাগ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে তিনি ইউজিসির চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন।

শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান ইউজিসি সদস্য হিসেবে নিয়োগ পান। তার নিয়োগের মেয়াদ ছিল চার বছর। কিন্তু তার আগেই পদত্যাগ করলেন তিনি।