বৃত্তি দেবে পাকিস্তান, আবেদন করবেন যেভাবে

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলোর শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর (মাস্টার্স) ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে পাকিস্তানের খ্যাতনামা কমস্যাটস বিশ্ববিদ্যালয়। বিশেষ এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা কোনো ধরনের টিউশন ফি ছাড়াই উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন। বাংলাদেশের যোগ্য শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ করে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস’ -এর ওপর মাস্টার্স অব সায়েন্স ও পিএইচডি প্রোগ্রামের জন্য মোট ২৫টি আসনে এই বৃত্তি প্রদান করা হবে।

কমস্যাটস বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ মূলত পাকিস্তানের একটি ফেডারেল চার্টার্ড পাবলিক সেক্টর বিশ্ববিদ্যালয়। শিক্ষা ও গবেষণায় সুনামের অধিকারী এই প্রতিষ্ঠানটি ১৯৯৮ সালে প্রথম ‘ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’ হিসেবে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল। পরবর্তীতে এটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়।

স্নাতকোত্তর (মাস্টার্স) প্রোগ্রামের জন্য:
আবেদনকারীর ন্যূনতম ১৬ বছরের একাডেমিক ব্যাকগ্রাউন্ড (শিক্ষাজীবন) থাকতে হবে।
পূর্ববর্তী একাডেমিক ক্যারিয়ারে ৪-এর স্কেলে ন্যূনতম সিজিপিএ (CGPA) ২.৫ অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে।

পিএইচডি প্রোগ্রামের জন্য:
আবেদনকারীর ন্যূনতম ১৮ বছরের একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে।
পূর্ববর্তী শিক্ষাজীবনে ৪-এর স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.০ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।

আগ্রহী যোগ্য প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে এই বৃত্তির জন্য আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের বিস্তারিত নিয়মাবলি ও শর্তাবলি জানতে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট পরিদর্শন করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদনের শেষ সময়: আগামী ৩১ মে ২০২৬।

অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের বিস্তারিত জানতে এ আবেদনের পদ্ধতি দেখতে এখানে ক্লিক করুন