২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে। ওই দিন থেকে পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী নিয়মিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, “২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো যথারীতি শুরু হবে। এসব পরীক্ষা শেষ হওয়ার পর বন্যার কারণে স্থগিত হওয়া বিষয়গুলোর জন্য নতুন সময়সূচি (রুটিন) প্রকাশ করা হবে।“

তিনি আরও জানান, পরীক্ষার্থীদের যেন কোনো ধরনের বিভ্রান্তি না থাকে, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড প্রয়োজনীয় নির্দেশনা দেবে।