জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স ফাইনাল ইয়ার (চতুর্থ বর্ষ) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার ৪৭ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশ করে দ্রুততম সময়ে ফল দেওয়ার নতুন দৃষ্টান্ত তৈরি করেছে বিশ্ববিদ্যালয়।

সোমবার (৩১ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এর আগে ২০২৩ সালের অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার ফল প্রকাশে ৮৯ দিন সময় লেগেছিল।

২০২৪ সালের অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৮৮১টি কলেজের লাখ ৩২ হাজার ৬২৪ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের গড় পাসের হার ৬৫ দশমিক ১০ শতাংশ।

পরীক্ষার্থীরা সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলবিষয়ক ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . এস এম আমানুল্লাহ বলেন, “৪৭ কর্মদিবসের মধ্যে অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার ফল প্রকাশ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নতুন দৃষ্টান্ত। শিক্ষার্থীদের সময় ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে পরীক্ষা গ্রহণ থেকে ফল প্রকাশ পর্যন্ত প্রতিটি কার্যক্রম আরও গতিশীল করাই আমাদের লক্ষ্য।“

তিনি বলেন, “ অর্জনের পেছনে সংশ্লিষ্ট শিক্ষক, পরীক্ষক, কর্মকর্তা-কর্মচারী প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা রয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।“

প্রসঙ্গত, ২০২৪ সালের অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা ৩০ এপ্রিল ২০২৬ শুরু হয়ে ১৫ জুন শেষ হয়। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৪৭ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ফলাফল ব্যবস্থাপনায় দ্রুততা দক্ষতার নতুন দৃষ্টান্ত তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসংগতি বা ভুলত্রুটি পাওয়া গেলে তা সংশোধন করা হতে পারে। প্রয়োজনে ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতাও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।