দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় ৪৯টি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করেননি।
শনিবার (৩১ অক্টোবর) সকালে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
বোর্ড সূত্রে জানা যায়, ৪৯টি কলেজ হচ্ছে- নীলফামারী জেলার ১২টি, কুড়িগ্রামের ৯টি, ঠাকুরগাঁওয়ের ৯টি, দিনাজপুরের ৬টি, লালমনিরহাটের ৬টি, রংপুরের ৩টি, গাইবান্ধার ২টি ও পঞ্চগড়ের ২টি কলেজ রয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৫৩ জন। এর মধ্যে ছাত্র জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩৮৩ জন। এবং ছাত্রী জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫৭০ জন।
ছাত্রের পাসের হার ৪১.৩১ % ও ছাত্রীর পাসের হার ৫০.২৬ %। জিপিএ ৫ এ ছাত্রর চেয়ে ছাত্রীরা এগিয়ে এবং পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে।
শতভাগ পাস করেছে এমন কলেজের সংখ্যা ছয়টি। এবার মোট কলেজের সংখ্যা ছিল ৬৬৮ টি আর কেন্দ্রের সংখ্যা ছিল ২১৩ টি।