‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ছে’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তির আবেদনের সময়সীমা বাড়ছে।

আগামী ২৫ নভেম্বর আবেদনের সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও আরও দু’দিন বৃদ্ধি করা হবে।

সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ তথ্য জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

ওই পোস্টে তিনি ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা ২ দিন বৃদ্ধি করা হবে’ বলে জানিয়েছেন।

তবে বিশ্ববিদ্যালয় থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।