হাইকোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানাল বুয়েট ছাত্রলীগ সমর্থকরা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিজ্ঞপ্তিতে আদালতের স্থগিতাদেশকে স্বাগত জানিয়েছে বুয়েটে ছাত্রলীগ সমর্থকরা। 

তারা বুয়েটের শহীদ মিনারসংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সোমবার (১ এপ্রিল) বিকেল পৌনে পাঁচটার দিকে ছাত্রলীগ-সমর্থক শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 

সেখানে কিছুক্ষণ ‘‘জয় বাংলা’’ স্লোগানও দেন কয়েক বুয়েট শিক্ষার্থী।  

এসময় ছাত্রলীগের তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক ও বুয়েটের সদ্য সাবেক ছাত্র হাসিন আজফারসহ ১১ শিক্ষার্থী এতে অংশ নেন। 

অন্য ১০ শিক্ষার্থীও ছাত্রলীগ-সমর্থক বলে জানা গেছে।