জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাশের হার ৭৭.৭৮%। আর এইচএসসির ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার ৭৫.৫৬%।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় স্ব-স্ব প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার ফল অনলাইন থেকেও ডাউনলোড করা যাবে।

ঘোষিত ফলাফলে দেখা যায়, ১১টি শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী। গত বছর অর্থাৎ ২০২৩ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন ৯২,৩৬৫ জন শিক্ষার্থী। সেই হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫৩,৫৪৬ জন।