‘লোকে বলে’ গানে ঈদের আমেজ ছড়ালেন নুসরাত ফারিয়া

দীর্ঘ বিরতির পর আবারও গানে ফিরেছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা সঙ্গীতশিল্পী নুসরাত ফারিয়া আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে প্রকাশ পেয়েছে তার নতুন ফোক-পপ ঘরানার গানলোকে বলে গানটি প্রকাশের পর থেকেই ভক্তদের মাঝে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।

এই গানের সবচেয়ে বড় আকর্ষণ হলো, প্রথমবারের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সুর সংগীতে কণ্ঠ দিয়েছেন ফারিয়া। গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। আর মিক্স মাস্টারিং করেছেন অভিষেক ঘটক।

মিউজিক ভিডিওতেও দেখা গেছে ভিন্ন এক নুসরাত ফারিয়াকে। ভিডিওর শুরুতেই ফুয়াদ আল মুক্তাদিরের স্টাইলিশ উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। এরপর গ্ল্যামারাস আত্মবিশ্বাসী উপস্থিতিতে হাজির হন ফারিয়া। পুরো ভিডিওজুড়ে তাকে দেখা গেছে একাধিক আকর্ষণীয় লুকে। কখনও রেড কার্পেট স্টাইলে ওয়ান-শোল্ডার পোশাকে, আবার কখনও উৎসবের আবহে লেহেঙ্গায় প্রাণবন্ত নাচে মাতিয়ে তুলেছেন তিনি।

গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফারিয়া ভক্তদের উদ্দেশে লিখেছেন, “ঈদ মুবারক জমকালো এই মিউজিক ভিডিওটির কোরিওগ্রাফি নির্দেশনা দিয়েছেন ভারতের জনপ্রিয় নির্মাতা বাবা যাদব মঙ্গলবার (২৭ মে) গানটি প্রকাশ করা হয়েছে এসভিএফ এর ইউটিউব চ্যানেলে।

প্রসঙ্গত, অভিনয়ের ব্যস্ততার মাঝেই ২০১৮ সালেপটাকাগান দিয়ে গায়িকা হিসেবে যাত্রা শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর তার কণ্ঠে প্রকাশ পায়আমি চাই থাকতে”, “হাবিবিএবংবুঝি না তো তাইএর মতো একাধিক জনপ্রিয় গান। ইউটিউবে কোটি কোটি ভিউ পাওয়া এসব গানের ধারাবাহিকতায় নতুন গানলোকে বলে দর্শকপ্রিয়তা পাবে বলে আশা করছেন তার ভক্তরা।