ইরান যুদ্ধ নিয়ে হোয়াইট হাউসের যে কারণে ক্ষেপলেন কেটি পেরি

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার একটি ভিডিওতে তার গান ব্যবহার করেছে হোয়াইট হাউজ। আর এতে চরম ক্ষেপেছেন দেশটির জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেটি পেরি। তার ভাষ্যমতে, তার গান যুদ্ধ উদযাপনের জন্য নয়, মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলার জন্য।

রবিবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করেন পেরি।

পোস্টটিতে তিনি লিখেন, “‘ফায়ারওয়ার্ক' গানটি হোয়াইট হাউসের টিকটক হিসাবে ব্যবহৃত হতে দেখে আমি হতবাক ও বাকরুদ্ধ। সামরিক হামলার ভিডিওচিত্রের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহারের জন্য হোয়াইট হাউজকে আমি কোনো অনুমতি দেইনি। আমার কাছে কোনো অনুমতি চাওয়াও হয়নি। এটি আমি কোনোভাবেই এর সমর্থন করি না।”

তার ভাষ্যমতে, এই গান মানুষকে সাহস ও আত্মমর্যাদার কথা বলে। তাই একে সহিংসতা বা ধ্বংসের পটভূমিতে ব্যবহার করা কোনোভাবেই গানটির মূল উদ্দেশ্যের সঙ্গে যায় না।

প্রসঙ্গত, ২৩ জুলাই একটি সংক্ষিপ্ত ভিডিওতে ইরানে চালানো হামলার প্রশংসা করতে এই গানটি ব্যবহার করে হোয়াইট হাউজ।