কলকাতার শিল্পী অনুপম রায়ের কনসার্টের সব প্রস্তুতি ও প্রয়োজনীয় অনুমতি নেওয়ার পরও আবারও শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) “ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়” শীর্ষক কনসার্টটি রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে কনসার্টটি হওয়ার কথা ছিল।
বুধবার রাতে আয়োজক ট্রিপল টাইমস কমিউনিকেশনের পক্ষ থেকে কর্নসার্টটি বাতিলের কথা জানানো হয়।
আয়োজক প্রতিষ্ঠানটির দাবি, অনুষ্ঠানটির জন্য সব ধরনের সরকারি অনুমোদন ও আনুষ্ঠানিকতা আগেই শেষ হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে “অনিবার্য কারণ” দেখিয়ে সংস্কৃতি মন্ত্রণালয় অনুমতিপত্র না দেওয়ার বিষয়টি জানানো হয়।
আয়োজক প্রীতম দে ক্ষোভপ্রকাশ করে সংবাদমাধ্যমকে জানান, শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল হওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। হাজারো সংগীতপ্রেমী, আমাদের টিকেটধারী দর্শক, সহ-শিল্পী, স্পন্সর এবং সংশ্লিষ্ট অংশীদারদের সবার কাছে প্রতারক হলাম।
যারা টিকিট কেটেছিলেন তাদের সবার টাকা অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে শতভাগ ফেরত দেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানিয়ে দেওয় হবে বলেও মন্তব্য করেন তিনি।