কোলে নবজাতক নিয়ে পরীমণির ফেসবুক পোস্ট, বললেন ‘তিন নম্বর জন ডান’

সন্তানদের সঙ্গে খুনসুটির নানা মুহূর্ত প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন চিত্রনায়িকা পরীমণি। এবার কোলে নবজাতক নিয়ে একটি ছবি পোস্ট করে নতুন করে আলোচনায় এসেছেন এই নায়িকা। তার ছোট্ট একটি ক্যাপশন ঘিরেই শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে নবজাতকের একটি ছবি পোস্ট করে পরীমণি লিখেছেন, ‘তিন নম্বর জন ডান। আলহামদুলিল্লাহ।’ 

এরপরই পোস্টটি ঘিরে একের পর এক প্রশ্ন করছেন তার ভক্তরা। অনেকেই মন্তব্য করে জানতে চেয়েছেন, তবে কি আবারও মা হয়েছেন পরীমণি?

যদিও পরীমণির পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এখন ভক্তদের অপেক্ষা, বিষয়টি নিয়ে কবে নিজেই পরিষ্কার করেন এই নায়িকা।
শিশুদের প্রতি পরীমণির ভালোবাসার কথা অবশ্য অনেকেরই জানা। নিজের সন্তানদের পাশাপাশি অন্য শিশুদের প্রতিও তার রয়েছে আলাদা টান। 

বিভিন্ন সময় একাধিক সন্তানের মা হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। এমনকি একসময় মজা করে ১০০ সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও বলেছিলেন পরীমণি।

চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে দাম্পত্য সম্পর্কে থাকাকালে পরীমণির ঘরে আসে ছেলে শাহীম মোহাম্মদ পূণ্য। পরে রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে নিজের কাছেই রেখে বড় করছেন তিনি। এরপর একটি কন্যাশিশুকে দত্তক নেন পরীমণি। তার নাম রাখা হয় সাফিরা সুলতানা প্রিয়ম।

এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মা হিসেবে তার ভক্তদের মনে জায়গাও করে নিয়েছেন পরীমণি।