দুর্গা সাজে পরীমনি, বললেন ‘শুভ শক্তির জয় হোক’ 

লাল পাড়ের সাদা শাড়ি, মাথায় বিশাল মুকুট, গলায় ফুলের মালা ও শরীরজুড়ে গয়না পরে দেবী দুর্গার সাজে নজর কেড়েছেন অভিনেত্রী পরীমনি। 

দুর্গা সাজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভক্তদের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। 

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে বিশেষ ফটোশুটের ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘‘শুভ শক্তির জয় হোক….।’’  

ভিডিওতে তার সাজ ও অভিব্যক্তিতে ফুটে উঠেছে দুর্গার আবহ। মণ্ডপে প্রতিমার পাশে দাঁড়ালে তাকে আলাদা করে চেনা কঠিন হতো, এমন মন্তব্যও করছেন নেটিজেনরা। 

পরীমনির নতুন এই রূপে মুগ্ধ অনুসারীরাও। মন্তব্যের ঘরে কেউ তাকে ‘পুরো দুর্গা’ বলে অভিহিত করেছেন, কেউ লিখেছেন, ‘পরী সব সাজেই পরী।’