দীর্ঘদিন ধরেই বলিউড ছেড়ে হলিউডে কাজ করছেন প্রিয়াঙ্কা চোপড়া। এমনকি নিক জোনাসের সঙ্গে বিয়ের পর মার্কিন যুক্তরাষ্ট্রে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেই সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। অবশেষে মেয়েকে নিয়ে নিজ দেশ ভারতে ফিরেছেন তিনি।
শুক্রবার (৩১ মার্চ) বিকেলে কন্যাকে নিয়ে মুম্বাই এয়ারপোর্টে নামেন প্রিয়াঙ্কা ও নিক।
এদিন কোনো লুকোছাপা করেননি, কন্যাকে কোলে নিয়েই ক্যামেরায় পোজ দিয়েছেন। আর পাপারাজ্জিরাও আনন্দে ছবি তুলেছেন নতুন অতিথির।
জন্মের পর থেকে মালতিকে অনেক ছবি পোস্ট করলেও সেগুলোতে তার চেহারা দেখাননি প্রিয়াঙ্কা। গেলো জানুয়ারিতে বিখ্যাত ম্যাগাজিন ভোগ-এর ফটোশুটে অংশ নিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানেও তার সঙ্গে মালতি ছিল। তবে তার মুখ দেখানো হয়নি।
অবশেষে গত ১৯ ফেব্রুয়ারি প্রথমবার কন্যার মুখ উন্মুক্ত করেন অভিনেত্রী।
২০১৭ সালের “মেট গালা' অনুষ্ঠানে মার্কিন সংগীতশিল্পী ও অভিনেতা নিক জোনাসের সঙ্গে পরিচয় হয় প্রিয়াঙ্কার। এর এক বছর পর তারা বিয়ে করেন। দাম্পত্য জীবনের চার বছর পেরিয়ে সারোগেসির মাধ্যমে সন্তান গ্রহণ করেছেন তারা।
এদিকে প্রিয়াঙ্কাকে আগামীতে দেখা যাবে হলিউডের আলোচিত সিরিজ “সিটাডেল”-এ। যেখানে তার সঙ্গে আছেন রিচার্ড ম্যাডেন, স্ট্যানলি লুইস, লেসলি ম্যানভাইলের মতো তারকা। এটি প্রচারে আসবে ২৮ এপ্রিল।
এরপর আগামী ১২ মে মুক্তি পাবে তার নতুন হলিউড ছবি “লাভ অ্যাগেইন”। জেমস সি স্ট্রজ নির্মিত ছবিটিতে তার নায়ক স্যাম হিউগ্যান। আছেন “হার্ট উইল গো অন” খ্যাত গায়িকা সেলিন ডিয়নও।