মা হারালেন চিত্রনায়িকা পূজা চেরি

চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায় মারা গেছেন। রবিবার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে রাজধানী ঢাকার মিরপুরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি।

সাংবাদিকদের তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

তিনি বলেন, “ঝর্ণা আন্টি দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। ডায়াবেটিসের রোগী তিনি। কয়েক সপ্তহ আগে তার শারীরিক অবস্থার অবণতি হতে থাকে। ফলে মিরপুরের একটি হাসপাতালে তাকে নেওয়া হয়। সেখানে আইসিওতে থাকা রাখা হয়। কিছুটা সুস্থ হয়ে উঠলে তাকে বাসায় আনা হয়। আজ হুট করেই সবাইকে ছেড়ে চলে যান তিনি।”

২০১২ সালে “ভালোবাসার রঙ” সিনেমায় শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা। ২০১৮ সালে “নূর জাহান” সিনেমার মধ্য দিয়ে নায়িকা হিসেবে যাত্রা শুরু তার। একই বছর তিনি “পোড়ামন-২” সিনেমায় অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান। আসছে ঈদে তার অভিনীত “লিপিস্টিক” সিনেমা মুক্তির কথা রয়েছে।