কন্যাসন্তানকে সামলাতে বিপাকে দীপিকা

গত ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। এর পর থেকে রনবীর সিং প্রকাশ্যে আসলেও দীপিকাকে কোথাও দেখা যায়নি। সম্প্রতি বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ উপলক্ষে এক আয়োজনে হাজির হন দীপিকা। সেখানেই তিনি জানালেন বাচ্চা সামলাতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাকে।

বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন বলেন, “‘যখন ঠিকভাবে আমাদের ঘুম হয় না, অতিরিক্ত স্ট্রেস থাকে তখন উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়ে ফেলি। আর আমার মনে হয় আমি কখনও নিজে বুঝতেও পারি। যে দিনগুলোতে ঠিকমতো আমার ঘুম হয় না বা নিজের যত্ন নেওয়া হয় না, তখন আমার অতিরিক্ত স্ট্রেসড লাগে বা শরীর খারাপ লাগে। কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নিতেও সমস্যায় পড়ে যায়।”

উল্লেখ্য, রনবীর-দীপিকা দম্পতিকে রোহিত শেট্টি পরিচালিত কপ ইউনিভার্স সিনেমা “সিংঘম এ্যাগেইন” এ একসঙ্গে দেখা যাবে।