বলিউডের অন্যতম তারকা দম্পতি দীপিকা-রনবীর। গত ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। এবার ভক্তদের জন্য দীপাবলির উপহার হিসেবে প্রকাশ্যে আনলেন মেয়ের পায়ের ছবি। পাশাপাশি প্রকাশ করলেন মেয়ের নাম। দিলেন সেই নামের ব্যাখ্যাও।
১ নভেম্বর দীপিকা পাড়ুকোন তাদের মেয়ের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেখানে মেয়ের মুখ দেখা যাচ্ছে না। কেবল দেখা যাচ্ছে পা। তার পরনে গোলাপি রঙের চুড়িদার। এই ছবি পোস্ট করে দীপিকা জানান তারা তাদের মেয়ের নাম রেখেছেন দুয়া।
এই ঘোষণা করে অভিনেত্রী তার পোস্টে লেখেন, “দুয়া পাড়ুকোন সিং। দুয়ার অর্থ হল প্রার্থনা। আর ও আমাদের সমস্ত প্রার্থনার উত্তীর্ণ আমাদের মন কানায় কানায় ভালোবাসা এবং কৃতজ্ঞতায় ভরে ওঠেছে। দীপিকা এবং রণবীর।”