ওটিটিতে সেরা অভিনেতা দিলজিৎ, সেরা অভিনেত্রী কারিনা

ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডে পুরস্কৃত হলেন কারিনা কাপুর, দিলজিৎ দোসাঞ্জ, মনীষা কৈরালা, অনন্যা পাণ্ডে, সঞ্জয় লীলা বনশালিসহ আরও অনেকে।

রবিবার (১ ডিসেম্বর) মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর।

ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডে তিন ক্যাটাগরি অনুযায়ী পুরস্কার দেওয়া হয়। ১৬টি পুরস্কার জিতে বাজিমাত করেছে “হীরামন্ডি”। ঠিক তার পরেই রয়েছে “গানস অ্যান্ড গুলাবস”। এই সিরিজের পেয়েছে ১২টি পুরস্কার।

অনুষ্ঠানে বিনোদন জগতের তারকা-নক্ষত্ররা উপস্থিত হয়েছিলেন। ওটিটি ইন্ডাস্ট্রির অভিনেতা, পরিচালক, টেকনিক্যাল এক্সপার্টও উপস্থিত ছিলেন। এই বছরের অনুষ্ঠানে ওয়েব সিরিজ ও চলচ্চিত্র বিভাগের পুরস্কার দেওয়া হয়। এসব বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৩৯টি ক্যাটাগরিতে পুরস্কার পান নির্বাচিতরা।

“অমর সিং চামকিলা” ওয়েব ছবিতে কিংবদন্তি গায়ক অমর সিং চামকিলার চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ। ইমতিয়াজ আলী পরিচালিত “অমর সিং চামকিলা” পাঞ্জাবের রকস্টারের অকথিত সত্য কাহিনী উপস্থাপন করা হয়েছে এই সিনেমায়।

অন্যদিকে “জানে জান” ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কারিনা কাপুর খান। সুজয় ঘোষ পরিচালিত ছবিটি কালিম্পং ভিত্তিক এবং কেইগো হিগাশিনোর সর্বাধিক বিক্রিত উপন্যাস “ডেভিশন অব সাসপেক্ট এক্স” এর অফিসিয়াল রিমেক।

দেখে নেওয়া যাক ২০২৪ ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস বিজয়ীদের সম্পূর্ণ তালিকা:

সিরিজ

সেরা সিরিজ: দ্য রেলওয়ে ম্যান

সেরা অভিনেতা, কমেডি: রাজকুমার রাও (গানস অ্যান্ড গুলাবস)

সেরা অভিনেতা, ড্রামা: গগন দেব (স্ক্যাম ২০০৩)

সেরা অভিনেত্রী, কমেডি: গীতাঞ্জলি কুলকার্নি (গুল্লক ৪)

সেরা অভিনেত্রী, ড্রামা: মনীষা কৈরালা (হীরামান্ডি)

সেরা প্রোডাকশন ডিজাইন: সুব্রত চক্রবর্তী, অমিত রায় (হীরামান্ডি)

সেরা অরিজিন্যাল সাউন্ড ট্র্যাক: সঞ্জয় লীলা বনশালি, রাজা হাসান, শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় (হীরামান্ডি)

ফিল্ম ক্যাটাগরি

সেরা ওয়েব অরিজিন্যাল ফিল্ম: অমর সিং চমকিলা

সেরা পরিচালক: ইমতিয়াজ আলি (অমর সিং চমকিলা)

সেরা অভিনেতা: দিলজিৎ দোসাঞ্ঝ (অমর সিং চমকিলা)

সেরা অভিনেত্রী: করিনা কাপুর (জানে জান)

সেরা সহ-অভিনেতা: জয়দীপ আওলাত (মহারাজ)

সেরা সহ-অভিনেত্রী: ওয়ামিকা গাব্বি (খুফিয়া)

সেরা সংলাপ: ইমতিয়াজ আলি, সাজিদ আলি (অমর সিং চমকিলা)

সেরা চিত্রনাট্য: অমর সিং চমকিলা

সেরা মিউজিক: এআর রহমান (অমর সিং চমকিলা)

ক্রিটিকস ক্যাটাগরি

সেরা সিরিজ: গানস অ্যান্ড গুলাবস

সেরা সিনেমা: জানে জান

সেরা অভিনেতা, সিনেমা: জয়দীপ আওলাত

সেরা অভিনেত্রী, সিনেমা: অনন্যা পাণ্ডে

সেরা সিরিজ অভিনেতা: কে কে মেনন (মুম্বই মেরি জান)

সেরা সিরিজ অভিনেত্রী: হুমা কুরেশি