ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই অভিনেত্রী পরীমণি ও বুবলী। এ বছরের শুরুতে ছেলের জন্মদিনে বুবলী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট করেন। আর এটিকে ঘিরেই ভার্চুয়াল যুদ্ধে জড়িয়ে পড়েন তারা।
বুবলীর দেওয়া পোস্ট দেখে পরীমণি দাবি করেন যে তার দেখাদেখি একই রকম ভিডিও বানিয়েছেন বুবলী। পরীমণি প্রতিক্রিয়ায় পোস্ট দিয়ে বলেন, “আপা গো আপা! পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা!”
ছেলের জন্মদিন উপলক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছিলেন বুবলী। আর তা দেখেই পরী ভেবেছিলেন যে বুবলী তার বার্তা কপি করেছেন।
পরীর এমন পোস্টের পাল্টা জবাবে বুবলী পোস্ট দিয়ে বলেন, “পাশের দেশগুলো টালিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে, যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর-কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে।”
এ ঘটনার প্রায় নয় মাস পর এ প্রসঙ্গে মুখ খুললেন পরীমণি।
ঢাকাই সিনেমার এই দুই অভিনেত্রীর এই দ্বন্দ্ব এতোদিন ভার্চুয়ালে থাকলেও বুবলীর বড় বোন এ ঘটনাকে কেন্দ্র করে পরীমনিকে একটি ইঙ্গিতপূর্ণ কথা বলেন।
সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিককে দেওয়া এক সাক্ষাৎকারে নয় মাস আগের সেই প্রসঙ্গ ওঠতেই পরীমণি বলেন, ‘‘আপনি (বুবলী) আমাকে ডাকবেন, আসো তো পরী, কী হয়েছে। চলো বসি, কী হয়েছে দেখি। তা না করে আপনার ভাইবোন চৌদ্দগুষ্টি নিয়ে আমার গলা চেপে ধরবেন!’’
এ প্রসঙ্গে পরীমণি আরও বলেন, ‘বু‘বলীর বোনকে তো আমি চিনতামই না। উনার বোন যখন একটা বাজে স্ট্যাটাস দিচ্ছে, এসব যখন আবার আমার লোকজন আমাকে দেখাচ্ছে, তখন তো বিষয়টা দুঃখজনক। যার সঙ্গে আমার কথা হচ্ছে, তারই আমাকে বলা উচিত। আমার সবকিছু আমাকেই জবাব দিতে হয়েছে। আমার তো আর কেউ নাই। থাকলেও অবশ্য আমিই কথা বলতাম। কারণ, সমস্যাটা যেহেতু আমার। এখানে পরিবারকে টানার কোনো অর্থ তো হয় না। আমার কাছে যেটা আছে, সেটা হচ্ছে সত্যি। এই সত্যিটাই আমার শক্তি।’’