নুসরাত ফারিয়াকে নেওয়া হচ্ছে ডিবি কার্যালয়ে

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে নেওয়া হচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে।

রবিবার (১৮ মে) সকালে থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ঢাকার ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জুলাই গণঅভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়।

ভাটারা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর নুসরাত ফারিয়াকে থানায় আনা হয়েছিল। তবে থানায় তাকে না রেখে পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

ডিবির যুগ্ম কমিশনার (অ্যাডমিন) নাসিরুল ইসলাম জানান, নুসরাত ফারিয়াকে আটকের পর ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।