৪৫ বছরেও ঝলমলে লাবণ্য ধরে রাখতে সকালেই পান করবেন যে জুস

“রকস্টার” খ্যাত অভিনেত্রী নরগিস ফাখরী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তার সকালের রুটিনের একটি অংশ প্রকাশ। সকালে উঠেই একটি সবুজ রঙের পানীয়ে চুমুক দেন তিনি। আর এতেই এই ৪৫ বছর বয়সেও রীতিমতো লাবণ্য ধরে রেখেছেন গুণী এই অভিনেত্রী।

কীভাবে তৈরি করতে হয় এই পানীয়, তাও জানিয়েছেন তিনি। চলুন জেনে নেওয়া যাক, এ অভিনেত্রীর ফিটনেসের রহস্য!

যা যা লাগবে

এক গোছা সেলারি
এক মুঠো পালংশাক
অল্প একটু আদা 
 দুটো লেবু। আর এর সঙ্গে প্রয়োজন হবে সামান্য পানি।


সবুজ এই পানীয় তৈরি করবেন যেভাবে 

প্রথমে সেলারি, পালংশাক ও আদা ভালো করে ধুয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিন। এরপর দু’টি লেবুর রস চিপে তার মধ্যে মিশিয়ে দিন। অল্প পরিমাণ জল দিয়ে সব উপকরণ একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিন।

সেলারি, পালংশাক, আদা ও লেবু-এই চারটি উপকরণেই রয়েছে নানা ধরনের প্রয়োজনীয় পুষ্টি। সেলারি থেকে পাওয়া যায় জল, ফাইবার, ভিটামিন এ, ভিটামিন সি ও ভিটামিন কে। পালংশাকে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, আয়রন, ফোলেট, ক্যালশিয়াম ও ফাইবার। আদায় থাকা জিঞ্জারল-সহ বিভিন্ন উদ্ভিজ্জ যৌগ শরীরের জন্য উপকারী। অন্য দিকে, লেবু ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড ও অ্যান্টিঅক্সিড্যান্টের উৎস। তবে রসটি ছেঁকে ফেললে সেলারি ও পালংশাকের ফাইবারের একটি বড় অংশ বাদ পড়তে পারে। 

মিশ্রণটি তৈরি হয়ে গেলে গ্লাসে ঢেলে সরাসরি পান করতে পারেন। তবে রস ছেঁকে খেলে ফাইবারের পরিমাণ কমে যায়। তাই ফাইবার পেতে চাইলে না ছেঁকেই পান করা ভালো।