উপমহাদেশে ঘন, কালো চুলের আকর্ষণ সবসময়ই ছিল। তবে বর্তমানে চুল পড়া সমস্যায় জর্জরিত, এমন মানুষের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। অনেক সময় অতিরিক্ত ডায়েটে চুল পড়তে পারে আবার স্বাস্থ্যসম্মত খাবার খেলেও পড়তে পারে চুল। চুল পড়ার পেছনে কোনো শারীরিক সমস্যা রয়েছে কি না তা সঠিকভাবে জানতে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
মোটাদাগে চুল পড়ার পেছনে ৫টি কারণের বিষয়টি জেনে নেওয়া যাক।
ডায়েট- ডায়েটে পর্যাপ্ত পরিমাণে বায়োটিন, জিঙ্ক এবং ভিটামিন ডি না থাকলে চুল পাতলা হয়ে যায়। এমনকি ভিটামিন ডি-এর বেশি ঘাটতি হলে এলোপেসিয়া হতে পারে। তাই, চুলের স্বাস্থ্যের জন্য ব্যালেন্সড ডায়েট এবং একটি স্বাস্থ্যকর জীবনধারা মেনে চলতে হবে৷
দুশ্চিন্তা- কোনও কিছু নিয়ে আমরা খুব বেশি চিন্তা করলে আমাদের স্নায়ুতন্ত্র এবং পরিপাকতন্ত্রের কাজে প্রভাব পড়ে। যার ফলে শরীরের বিভিন্ন বিষয়ের ভারসাম্যহীনতা দেখা যায় এবং একইসঙ্গে আমরা যা কিছু খাই বা করি তা থেকে শরীরে প্রয়োজনীয় পুষ্টি পৌঁছায় না। ফলে চুল পড়ে যায় এবং পাতলা হয়ে যায়।
খুশকি- চুল পড়ার জন্য আরেকটি বিষয় হল খুশকি। যেহেতু খুসকি হলে চুলের গোড়া চুলকায় বলে আঁচড় পড়ে যায়। যা থেকে চুল পড়ে পাতলা হয়ে যায়।
ওজন কমানো- অনেকটা ওজন কমে গেলে স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়ে। আসলে ওজন কমানোর সময় আমাদের শরীরে কিছু গুরুত্বপূর্ণ পুষ্টির ঘাটতি দেখা দেয়। যা থেকে চুলের ক্ষতি হতে পারে।
বয়স- পুরুষ হোক বা মহিলা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে অনেক পরিবর্তন আসে এবং যার ফলস্বরূপ চুল পাতলা হতে থাকে।
সূত্র: নিউজ১৮