ঈদ এলেই ধুম পড়ে যায় মেহেদি পরার। উৎসবের আমেজে যেন পূর্ণতা আনে মেহেদির লাল রঙ। অনেকেই কষ্ট করে দুই হাত ভরে মেহেদি পরলেও গাঢ় রঙের অভাবে তা সৌন্দর্য হারায়। মেহেদির রঙ গাঢ় করতে ব্যবহার করতে পারেন কিছু প্রাকৃতিক উপাদান।
১। মেহেদি ব্যবহারের আগে আপনার হাত-পা শেভ করবেন না। এর ফলে ত্বকের উপরের স্তর ক্ষতিগ্রস্ত হয়। তাই পরবর্তীতে ওই ত্বকে মেহেদি ব্যবহার করলে গাঢ় রং পাওয়া যায় না।
২। মেহেদি শুকিয়ে যাওয়ার পর লেবু-চিনির মিশ্রণের মধ্যে তুলা ভিজিয়ে হাতের উপরে চেপে চেপে লাগান। মিশ্রণটি তৈরি করতে প্যানে পানি ফুটিয়ে চিনি ও কয়েক ফোঁটা লেবুর রস দিন। সাবধানে মিশ্রণটি মেহেদির নকশার ওপর অল্প অল্প করে লাগান।
৩। প্যানে কয়েকটি লবঙ্গ নিয়ে গরম করুন। মেহেদি লাগানো হাত প্যানের উপর ধরে ধোঁয়াটুকু হাতে লাগান। লবঙ্গতে রয়েছে এমন কিছু উপাদান যা ত্বক উষ্ণ রাখে। ফলে মেহেদির রঙ গাঢ় হয়।
সংগৃহীতজেনে নিন কিছু টিপস
১। মেহেদি লাগানোর আগে হাত ভালো করে পরিষ্কার করে নেবেন।
২। মেহেদি লাগানোর পর অবশ্যই দুই ঘণ্টা অপেক্ষা করবেন। সবচেয়ে ভালো হয় রাতে ঘুমানোর আগে লাগিয়ে পরদিন সকালে উঠালে।
৩। মেহেদি শুকানোর পর ওঠানোর সময় পানি লাগাবেন না। চেষ্টা করবেন মেহেদি ওঠানোর অন্তত একঘণ্টা পর পানি লাগাতে।