ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত বেশিরভাগ সময়ই কাটে বিভিন্ন স্ক্রিনের সামনে। অফিসের কাজ থেকে শুরু করে মিটিং বা সামাজিক যোগাযোগমাধ্যম ঘাটাঘাটি, সব কাজেই এখন কম্পিউটারের সামনে বসে থাকতে হয়। ফলে ধীরে ধীরে দৃষ্টি শক্তি দুর্বল হতে থাকে, ছোট ছোট অক্ষর গুলো দেখতে কষ্ট হয়। সমস্যার সমাধানের জন্য তখন চশমা না পরে আর উপায় নেই। তবে কিছু নিয়ম মেনে চললে এ সমস্যা থেকে রক্ষা পাওয়া যেতে পারে।
চলুন জেনে নেওয়া যাক সেই উপায়গুলো।
চোখ থেকে নিরাপদ দূরত্বে মনিটর রাখা
নির্দিষ্ট পরিমাণ দূরত্বে কম্পিউটার রেখে কাজ করলে চোখের ক্ষতি কম হয়। অপথালমোলোজিস্টদের মতে, অন্তত ৫০-৭০ সেন্টিমিটার দূরত্ব রেখে কম্পিউটারে কাজ করলে চোখের ভালো। কম্পিউটারের মনিটর চোখের সোজাসুজি না রেখে একটু নিচে রাখা ভালো। কারণ দীর্ঘ সময় উঁচুতে চোখ রাখলে চোখের ওপর অনেক চাপ পড়ে।
চোখ সতেজ রাখা
অফিসে বা কোনো কারণে একটানা কম্পিউটারে কাজ করতে গেলে চোখের আর্দ্রতা নষ্ট হয়। তাই কাজের ফাঁকেফাঁকে চোখ-মুখ ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে ভালো মানের আইড্রপ ব্যবহার করা যেতে পারে।
ব্রাইটনেস ঠিক রাখা
কম্পিউটার স্ক্রিনের ব্রাইটনেস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর তারতম্য সরাসরি চোখের ওপর প্রভাব ফেলে। কাজের সময় অবশ্যই স্ক্রিনের ব্রাইটনেস সুবিধা মতো বাড়িয়ে-কমিয়ে নেওয়া।
“আই কোম্ফোর্ট” ফিল্টার ব্যবহার
কম্পিউটার স্ক্রিন থেকে চোখের জন্য ক্ষতিকর ব্লু লাইট বের হয় যা চোখের মারাত্মক ক্ষতি করে থাকে। তাই কম্পিউটার সেটিংস থেকে আই কম্ফোর্ট অপশনটি নির্বাচন করে চালু করে রাখা। এখন প্রায় সব কম্পিউটারেই এই বিশেষ ফিল্টারটি দেওয়া থাকে। এছাড়াও কম্পিউটারের জন্য আলাদা করে প্রোটেক্টর কিনতে পাওয়া যায় সেগুলো ব্যবহার করা যেতে পারে।