ঝগড়া হলে মান-অভিমান ভুলে কাছাকাছি আসবেন যেভাবে

প্রেম হোক বা দাম্পত্য, সম্পর্কে মান-অভিমান, মনা কষাকষি থাকেই। ভালোবাসেন মানেই যে মতের অমিল, মতানৈক্য থাকবে না, তা তো নয়। তবে ভুল বোঝাবুঝি, কিংবা অভিমান বেশি দিন টিকিয়ে না রাখাই ভালো। তাতে লাভ বিশেষ কিছুই হয় না। উল্টে বাড়ে দূরত্ব। তার চেয়ে বরং অভিমান মিটিয়ে নেওয়াই শ্রেয়। সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হলে রাগ, দুঃখ, অভিমান জমে মনে। তবে সেসব কাটিয়ে কী ভাবে ফের কাছাকাছি আসবেন?

একজন নীরবতা ভাঙুন

ঝগড়া হলেই কথাবলা বন্ধ। তবে বেশি দিন চুপ করে থাকার কোনো মানে নেই। তাতে জটিলতা বাড়ে। কেউ এক জন এগিয়ে এসে যদি নীরবতা ভাঙেন, তা হলে সঙ্গী কিছুতেই মুখ ফিরিয়ে থাকতে পারবেন না।

দোষ থাকলে স্বীকার করুন

আপনার কোনো কথায়, কাজে কিংবা আচরণে নিয়ে সঙ্গীর খারাপ লাগলে নিজে গিয়েই সরি বলুন। অযথা ইগো দেখিয়ে জটিলতা জিইয়ে রাখার কোনো মানে নেই। যদি সত্যিই দোষ থেকে, তা হলে তা অকপটে স্বীকার করে নিলে মনের ভারও কমবে। দু’জনের সম্পর্কের অশান্তি মিটে যাবে।

খোলাখুলি কথা বলুন

দোষ যারই থাক, কোনো বিষয় নিয়ে সমস্যা তৈরি হলে অতি নিজেদের মধ্যে খোলাখুলি কথা বলাটা জরুরি। তাতে অনেকটা সমস্যা কমবে। মনের মধ্যে জমে থাকা নানা ধারণারও অবসান ঘটতে পারে। একসঙ্গে বসে কথা বললে যা যা জটিলতা, সব ধুয়েমুছে সাফ হয়ে যাবে।