মার্কিন নৌবাহিনী সচিব জন ফেলানকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এ ঘটনার সপ্তাহখানেক আগে মার্কিন সেনাবাহিনীর শীর্ষ জেনারেলকে অপসারণ করা হয়।
বার্তাসংস্থা রয়টার্স মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বরাতে জানিয়েছে, ফেলানের অপসারণের নির্দেশনা 'তাৎক্ষণিকভাবে কার্যকর' হয়েছে। তবে তাকে সরিয়ে দেওয়া হয়েছে কিনা এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
আল জাজিরার সাংবাদিক অ্যালান ফিশার বলেছেন, এটি একটি নাটকীয় পরিবর্তন, বিশেষ করে এমন এক সময়ে যখন মার্কিন নৌবাহিনী মধ্যপ্রাচ্যের অভিযানে ব্যাপকভাবে জড়িত।
এর আগে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা র্যান্ডি জর্জসহ আরও কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।