টানা সপ্তম রাত ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র

ইরানে টানা সপ্তম রাতের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

যুদ্ধবিরতি চুক্তি “শেষ” ঘোষণা দেওয়ার পর ইরানের সামরিক সক্ষমতা ধারাবাহিকভাবে দুর্বল করে দেওয়ার লক্ষ্যে প্রেসিডেন্টের নির্দেশে এ অভিযান চালানো হচ্ছে, বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। 

এদিকে ইরানের বিপ্লবী বাহিনীর (আইআরজিসি) দাবি, হরমুজ প্রণালির মাইন পুঁতে রাখা অংশ পার হওয়ার সময় দুটি তেল ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে। 

তবে সেন্টকম এ দাবি উড়িয়ে দিয়েছে। এক্স পোস্টে বলেছে, “আইআরজিসির বেশিরভাগ দাবির মতোই এটিও মিথ্যা।”