জাতিসংঘ মহাসচিব হিসেবে ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প!

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে চান  ডোনাল্ড ট্রাম্প। 

মঙ্গলবার (২১ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৫৬ বছর বয়সী ফিফা সভাপতির সঙ্গে সদ্যসমাপ্ত ফুটবল বিশ্বকাপে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

এর আগে, গত ডিসেম্বরে ইনফান্তিতে ফিফার প্রথম “পিস প্রাইজ” (ফিফা শান্তি পুরস্কার) প্রদান করেন ট্রাম্পকে।

ট্রাম্পের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে নিউইয়র্ক পোস্ট ওই প্রতিবেদনে জানিয়েছে,  ট্রাম্প মনে করছেন মানুষকে একত্রিত করার বিশেষ সক্ষমতা রয়েছে ইনফান্তিনোর। এ কারণেই তিনি চান যাতে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব নেন বর্তমান ফিফা সভাপতি।

যদিও এ পদে ইনফান্তিনো নিজে আগ্রহী কি না, তা এখনো স্পষ্ট নয়।

এ বছর ডিসেম্বরে জাতিসংঘ মহাসচিব পদ থেকে নিজের দায়িত্ব ছাড়বেন অ্যান্তোনিও গুতারেস। তার উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া এ বছরই সম্পন্ন হওয়ার কথা।