নৈশভোজ করছিলেন নেতানিয়াহু, রেস্তোরাঁয় ঢুকে গ্রেপ্তারের দাবি বিক্ষোভকারীদের (ভিডিও)

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবিতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ।

বুধবার (২৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করে মার্কিন প্রশাসনের প্রতি তারা নেতানিয়াহুকে আটকের দাবি জানিয়েছেন।

আলজাজিরার প্রতিবেদনটিতে যাচাইকৃত একটি ভিডিও’র কথা উল্লেখ করে বলা হয়েছে, জর্জটাউনের ফোর সিজনস হোটেলে নৈশভোজ করছিলেন নেতানিয়াহু। এসময় লবিতে ঢুকে পড়েন বিক্ষোভকারীদের কয়েকজন। পরে হোটেলটির নিরাপত্তাকর্মীদের তাদের জোর করে সরিয়ে দিতে দেখা যায়।

প্রসঙ্গত, সোমবার যুক্তরাষ্ট্রে এসে পৌঁছানোর পর প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যে অংশ নেন নেতানিয়াহু। এরপর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রায় ৯০ মিনিটের বৈঠক করেন তিনি। বৈঠকটিকে “ইতিবাচক ও ফলপ্রসূ” বলে দুই দেশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।