ইয়েমেনে সৌদি আরবের একটি এফ–১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুতিরা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেন।
ইয়াহিয়া সারি বলেন, “দেশটির মারিব এলাকায় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদি আরবের যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে আগ্রাসনের মুখে ইয়েমেনের সশস্ত্র বাহিনী (হুতি বিদ্রোহীরা) সৃষ্টিকর্তার সহায়তা ও অনুগ্রহে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।”
ক্ষেপণাস্ত্রটি স্থানীয়ভাবে নির্মিত বলেও জানান তিনি।
এটি ভূপাতিত করার দাবি প্রসঙ্গে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে, সৌদি আরবের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছিল, মক্কার দিকে হামলার উদ্দেশে ড্রোন ছুড়েছে হুতি বাহিনী। যদিও এ হামলার বিষয়টি অস্বীকার করেছে তারা।