ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত?

বঙ্গোপসাগরে হঠাৎ জমে উঠেছে বিশাল মেঘের জটলা, যা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে এগিয়ে আসছে। এ বিষয়ে সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর।

নিম্নচাপটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে “অর্ণব” বাংলায় যার অর্থ সমুদ্র। ঝড়টির এই নাম আগে থেকেই ঠিক করে রেখেছিল বাংলাদেশ।

বর্তমানে নিম্নচাপটি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূল থেকে মাত্র দুই থেকে তিনশো কিলোমিটার দূরে অবস্থান করছে। আবহাওয়াবিদদের ভাষ্যমতে, এটি দ্রুতগতিতে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে এবং আগামীকাল বুধবার ও পরশু বৃহস্পতিবার (২৩ ও ২৪ সেপ্টেম্বর) মধ্যরাতের দিকে ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে।

ঝড়ের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও করা হচ্ছে। কোনো কোনো এলাকায় প্রায় ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, সঙ্গে থাকবে ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া। এর ফলে নিচু এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি নদ-নদীর পানি দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে ওড়িশা সরকার। শিশুদের নিরাপত্তার স্বার্থে খুরদা, গঞ্জাম, গজপতি ও জগৎসিংপুর এই চার জেলায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি-বেসরকারি স্কুল ও শিশু কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সমুদ্র উপকূলবর্তী জেলে ও সাধারণ মানুষকেও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।