এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করলো দিল্লি পুলিশ

ককরোচ জনতা পার্টির ডাকা বিক্ষোভ ঘিরে উত্তাল দিল্লি। চলছে ধরপাকড়। এর মাঝেই ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করলো দিল্লি পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) বেআইনিভাবে জমায়েতের অভিযোগে দিল্লির সাউথ অ্যাভিনিউ থেকে তাকে আটক করা হয়। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে বিক্ষোভ শুরু হওয়ার আগেই দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ও অন্য নেতাদের আটক করে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে পৌঁছানোর পরপরই বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়। এছাড়া ইউটিউবার ধ্রুব রাঠিকেও তার বাসভবন থেকে আটক করে পুলিশ। আটক অন্য নেতাদের মধ্যে রয়েছেন সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

দিল্লি পুলিশ বিক্ষোভের অনুমতি না দিলেও শনিবার সকালে মধ্য দিল্লির নির্ধারিত বিক্ষোভস্থল ও আশপাশে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। তাদের কয়েকজনকে আলাদা করে আটক করে বাসে তুলে নিয়ে যায় পুলিশ।