চেন্নাইতে কংগ্রেসের সঙ্গে আন্দোলনে থালাপতি বিজয়ের টিভিকে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজপথে আন্দোলনে সরব দেশটির বিরোধীদলীয় জোট ‘ইনডিয়া’। 

এবার চেন্নাইতে সিইসিবিরোধী কংগ্রেসের নেতৃত্বাধীন বিক্ষোভে অংশ নিয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। 

এর আগে, গত ৩ অক্টোবর ভারতের বিরোধী দলগুলোর জোট ‘ইনডিয়া’তে যোগ দেয় টিভিকে। এরপর সিইসিবিরোধী বিক্ষোভে অংশ নিলো দলটি। 

ভোটার তালিকায় নানা অনিয়ম এবং বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে বিক্ষোভ করছে কংগ্রেস নেতৃত্বাধীন জোটটি। কংগ্রেসের সংসদ সদস্য বি মানিকাম ঠাকুর ও তামিলনাড়ু কংগ্রেস কমিটির (টিএনসিসি) যৌথ উদ্যোগে চেন্নাইতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। 

এদিকে, ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী নয়াদিল্লিতেও বিক্ষোভ চলছে। এমন পরিস্থিতিতে চেন্নাইয়ের এ কর্মসূচি দেশটির রাজনীতির অঙ্গনে নতুন বার্তা দিচ্ছে মত বিশ্লেষকদের। 

এর আগে, গত ১০ অক্টোবর চেন্নাইতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও টিভিকে প্রধান সি জোসেফ বিজয়ের একটি বৈঠক হয়। বৈঠকের মাত্র কয়েক দিন পর দলটি কংগ্রেসের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় দলটি।