সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে রাজস্ব খাতের চাকরির সুযোগ

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্ব খাতভুক্ত ১৫টি শূন্য পদে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৫ জুলাই এবং চলবে ১৪ আগস্ট ২০২৫ পর্যন্ত।

পদের নাম যোগ্যতা

  • কম্পিউটার অপারেটর: ১টি পদ, গ্রেড-১১, বেতন ১২,৫০০-৩০,২৩০ টাকা, বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমান।
  • সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ১টি পদ, গ্রেড-১৪, বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা, স্নাতক বা সমমান।
  • অভ্যর্থনাকারী: ১টি পদ, গ্রেড-১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা, উচ্চমাধ্যমিক বা সমমান।
  • অফিস সহায়ক: ৮টি পদ, গ্রেড-২০, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা, মাধ্যমিক বা সমমান।
  • ক্লাশ অ্যাটেনডেন্ট: ২টি পদ, গ্রেড-২০, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা, মাধ্যমিক বা সমমান।
  • বিনোদন কক্ষ অ্যাটেনডেন্ট: ১টি পদ, গ্রেড-২০, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা, মাধ্যমিক বা সমমান।
  • মালি: ১টি পদ, গ্রেড-২০, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা, অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস।

আবেদন ফি

  • ১ নম্বর পদের জন্য ১৬৮ টাকা
  • ২ ও ৩ নম্বর পদের জন্য ১১২ টাকা
  • ৪ থেকে ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রেও একই ফি প্রযোজ্য)

আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির ওয়েবসাইট ও বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।