জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকসহ ৭ পদে ১৯ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
১. পদের নাম: সহযোগী অধ্যাপক (স্থায়ী);
বিভাগ/ইনস্টিটিউট: বাংলা বিভাগ;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা;
২. পদের নাম: সহকারী অধ্যাপক (স্থায়ী);
বিভাগ/ইনস্টিটিউট: ইংরেজি বিভাগ;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা;
৩. পদের নাম: প্রভাষক (স্থায়ী);
বিভাগ/ইনস্টিটিউট: অর্থনীতি বিভাগ;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;
৪. পদের নাম: প্রভাষক (স্থায়ী);
বিভাগ/ইনস্টিটিউট: চারুকলা বিভাগ;
পদসংখ্যা: ২ (পেইন্টিং ডিসিপ্লিন-১, ক্র্যাফট অ্যান্ড ফ্যাশন ডিজাইন ডিসিপ্লিন-১);
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;
৫. পদের নাম: প্রভাষক;
বিভাগ/ইনস্টিটিউট: পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগ;
পদসংখ্যা: ৩ (স্থায়ী-১, অস্থায়ী-২);
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;
৬. পদের নাম: প্রভাষক;
বিভাগ/ইনস্টিটিউট: বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ;
পদসংখ্যা: ৩ (স্থায়ী-১, অস্থায়ী-২);
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;
৭. পদের নাম: প্রভাষক (স্থায়ী);
বিভাগ/ইনস্টিটিউট: পরিসংখ্যান ও উপাত্তবিজ্ঞান বিভাগ;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;
৮. পদের নাম: প্রভাষক;
বিভাগ/ইনস্টিটিউট: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ;
পদসংখ্যা: ৩ (স্থায়ী-১, অস্থায়ী-২);
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;
৯. পদের নাম: প্রভাষক (স্থায়ী);
বিভাগ/ইনস্টিটিউট: ইনস্টিটিউট তাব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি);
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফরম প্রিন্ট করে পেমেন্ট রশিদসহ প্রভাষক ও সহকারী অধ্যাপক পদের জন্য ৭ সেট এবং সহযোগী অধ্যাপক পদের জন্য ১০ সেট আবেদনপত্র রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে;
ফি: আবেদন ফি বাবদ ৬০০ টাকা জমা দিতে হবে। আবেদন ফি-র সঙ্গে ১.২০ শতাংশ সার্ভিস চার্জও প্রদান করতে হবে;
আবেদনের শেষ তারিখ: প্রভাষক ও সহকারী অধ্যাপক: ১৫ এপ্রিল ২০২৬; সহযোগী অধ্যাপক: ২১ এপ্রিল ২০২৬;
প্রিন্ট কপি জমা দেওয়ার শেষ তারিখ: প্রভাষক ও সহকারী অধ্যাপক: ১৬ এপ্রিল ২০২৬; সহযোগী অধ্যাপক: ২২ এপ্রিল ২০২৬।