বুয়েটে শিক্ষকতার বিশাল সুযোগ!

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। প্রতিষ্ঠানটি পাঁচটি বিভাগে সহযোগী ও সহকারী অধ্যাপক পদে শিক্ষক নিয়োগ দিবে। মোট পদসংখ্যা ১৩ এবং আবেদনের শেষ তারিখ ২৯ এপ্রিল।

চাকরির বিবরণ

১. বিভাগ: পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ বিভাগ

পদের নাম: সহযোগী অধ্যাপক (স্থায়ী)

পদসংখ্যা: ১

২. বিভাগ: পানিসম্পদ কৌশল বিভাগ

পদের নাম: সহযোগী অধ্যাপক (স্থায়ী)

পদসংখ্যা: ১ 

৩. বিভাগ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ

পদের নাম: সহকারী অধ্যাপক (স্থায়ী)

পদসংখ্যা: ৩

৪. বিভাগ: স্থাপত্য বিভাগ

পদের নাম: সহকারী অধ্যাপক (অস্থায়ী) এবং লেকচারার (অস্থায়ী)

পদসংখ্যা: সহকারী অধ্যাপক (৪) এবং লেকচারার (২)

৫. বিভাগ: পদার্থবিজ্ঞান বিভাগ

পদের নাম ও পদসংখ্যা: সহকারী অধ্যাপক (অস্থায়ী)

পদসংখ্যা: ২

বেতন স্কেল

সহযোগী অধ্যাপক: ৫০,০০০-৭১,২০০ টাকা

সহকারী অধ্যাপক: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

আবেদনের নিয়ম

বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত (REG-1) ফরমে চাকরির পদমর্যাদা, বেতন স্কেল ও তারিখ উল্লেখে ১৭ সেট আবেদনপত্র রেজিস্ট্রার বরাবর জমা দিতে হবে।

আবেদন ফি

৬০০ টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার অথবা কম্পট্রোলার অফিস কর্তৃক প্রদত্ত নির্ধারিত জমা রসিদের মাধ্যমে সোনালী ব্যাংক বুয়েট শাখায় টাকা জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ

২৯ এপ্রিল ২০২৬

বিস্তারিত জানতে এখানে ক্লিক করতে হবে