এইচএসসি পাসে স্কয়ার গ্রুপে চাকরি

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কোল্ড চেইন বিজনেস বিভাগ ‘সেলস অফিসার’ পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড 

পদের নাম: সেলস অফিসার

বিভাগ: কোল্ড চেইন বিজনেস 

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ডিপ্লোমা/স্নাতক

অন্যান্য যোগ্যতা: এফএমসিজি শিল্পে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৬