আন্তর্জাতিক সংস্থা ‘রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি ফেডারেশন’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির সিকিউরিটি ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে। গত ৪ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইন্টারন্যাশনাল রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি ফেডারেশন
পদের নাম: সিকিউরিটি ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর। এনজিও সংস্থায় কাজের দক্ষতা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: কক্সবাজার
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, জীবন ও চিকিৎসা বিমা, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি, কর্মচারী ও তাদের নিকটাত্মীয়দের জন্য বার্ষিক ১ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ প্রতিপূরণসহ সংস্থার নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধাসমূহ।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৮ জুন ২০২৬।