জনবল নিয়োগ দেবে সিপিডি, আবেদন অনলাইনে

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘ডিরেক্টর অব ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ পদে জনবল নিয়োগের জন্য প্রতিষ্ঠানটি বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৭ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) 

পদের নাম: ডিরেক্টর অব ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: ফাইন্যান্সে এমবিএ অথবা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: অর্থ ও হিসাব বিভাগে জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পর্যায়ে কাজের দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ১৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আকর্ষণীয় বেতন (আলোচনা সাপেক্ষে) 

অন্যান্য সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করতে হবে।

আবেদনের শেষ সময়২২ জুলাই ২০২৬