যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রেড ৩-এর ছয় ক্যাটাগরির পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৬। আবেদনের শেষ তারিখ ২৮ জুলাই।

চাকরির বিবরণ

১. পদের নাম: পরিচালক (হিসাব)

পদসংখ্যা: ১

বেতন স্কেল ও গ্রেড: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)

২. পদের নাম: পরিচালক (প., উ. ও পূর্ত)

পদসংখ্যা: ১

বেতন স্কেল ও গ্রেড: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)

৩. পদের নাম: পরীক্ষা নিয়ন্ত্রক

পদসংখ্যা: ১

বেতন স্কেল ও গ্রেড: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)

৪. পদের নাম: বিশ্ববিদ্যালয় প্রকৌশলী (প্রধান প্রকৌশলী)

পদসংখ্যা: ১

বেতন স্কেল ও গ্রেড: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)

৫. পদের নাম: প্রধান চিকিৎসা কর্মকর্তা

পদসংখ্যা: ১

বেতন স্কেল ও গ্রেড: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (৩য় গ্রেড)

৬. পদের নাম: পরিচালক (শরীরচর্চা শিক্ষা)

পদসংখ্যা: ১

বেতন স্কেল ও গ্রেড: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩) 

বয়সসীমা: অনূর্ধ্ব ৫৫ বছর

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ ২ সেট আবেদনপত্র ‘রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর-৭৪০৮’ বরাবর জমা দিতে হবে। প্রার্থিত পদের নাম (দপ্তর ও বিভাগের নামসহ) খামের ওপর স্পষ্টাক্ষরে লিখতে হবে। প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অথবা রেজিস্ট্রারের কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে।

আবেদন ফি: ২০০ টাকা

আবেদনের শেষ তারিখ: ২৮ জুলাই ২০২৬

বিশেষ নির্দেশনা

১. ১৩ মে ২০২৬ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব আবেদনকারী আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

২. বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিজ্ঞতাসম্পন্ন বিভাগীয়/অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে যেকোনো একটি শর্ত শিথিল করতে পারবে।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়