যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক এবং প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা সাত। আবেদনের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর।
চাকরির বিবরণ
১. পদের নাম: অধ্যাপক
বিভাগ ও পদসংখ্যা: ক) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ (একটি স্থায়ী পদ) (প্রযোজ্য ক্ষেত্রে মার্কেটিং)
খ) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ (একটি স্থায়ী পদ) (পুনর্বিজ্ঞপ্তি)
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)
২. পদের নাম: সহযোগী অধ্যাপক
বিভাগ ও পদসংখ্যা: অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ (একটি স্থায়ী পদ)
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪)
৩. পদের নাম: সহকারী অধ্যাপক
বিভাগ ও পদসংখ্যা: ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্স বিভাগ (দুটি স্থায়ী পদ)
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
৪. পদের নাম: প্রভাষক
বিভাগ ও পদসংখ্যা: অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ (একটি স্থায়ী পদ ও একটি অস্থায়ী পদ)
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
আবেদনের নিয়ম: আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরমে প্রয়োজনীয় সব কাগজপত্রসহ ক্রমিক নং ১ ও ২ এর জন্য ৭ সেট এবং ক্রমিক নং ৩ ও ৪ এর জন্য ৪ সেট আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর-৭৪০৮।
আবেদনের শেষ তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ও ওয়েব পোর্টাল থেকে যোগ্যতার বিবরণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।