বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি পল্লী জীবিকায়ন কর্মসূচি পরিচালনার জন্য তিন পদে মোট ৮৫ জনকে নিয়োগ দেবে। ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ সুযোগ আগামী ৮ অক্টোবর।
চাকরির বিবরণ
পদের নাম: হিসাবরক্ষক, মাঠ সংগঠক ও অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: হিসাবরক্ষক (১৭), মাঠ সংগঠক (৬৭) ও অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর (১)
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লা
আবেদনের বয়স: ৮ অক্টোবর ২০২৬ তারিখে ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন পাঠানোর ঠিকানা
যুগ্ম পরিচালক, বিভাগীয় দপ্তর, বিআরডিবি, চট্টগ্রাম বিভাগ, নাসিরাবাদ প্রপার্টিজ লিমিটেড, রোড নম্বর-০৯, বাড়ি-১৩৪, ফ্ল্যাট-এ৪, খুলশী, চট্টগ্রাম।
আবেদনপত্র সরকারি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্রের খামের ওপর অবশ্যই পদের নাম ও মুঠোফোন নম্বর উল্লেখ করতে হবে।
আবেদন ফি
যুগ্ম পরিচালক, বিভাগীয় দপ্তর, বিআরডিবি, চট্টগ্রাম বিভাগ শিরোনামে অগ্রণী ব্যাংক খুলশী শাখা, চট্টগ্রামের অনুকূলে ১০০ টাকার ব্যাংক ড্রাফট/এমআইসিআর পে-অর্ডার পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রসিদ অবশ্যই পাঠাতে হবে।
আবেদন শুরু: ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯টা থেকে
আবেদনের শেষ তারিখ: ৮ অক্টোবর ২০২৬, বিকেল চারটা পর্যন্ত।
বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন।