চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ১১। অনলাইনে আবেদনের শেষ তারিখ ১ অক্টোবর।
চাকরির বিবরণ
১. পদের নাম: রেজিস্ট্রার
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)
২. পদের নাম: পরিচালক
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)
৩. পদের নাম: পরিচালক
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)
৪. পদের নাম: পিএস টু ভিসি (সহকারী রেজিস্ট্রার)
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা (গ্রেড-৭)
৫. পদের নাম: ল্যাব অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ২
গ্রেড ও বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৬. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৭. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৪
গ্রেড ও বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
আবেদনের নিয়ম
jobs.cstu.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন শেষে আবেদনপত্র প্রিন্ট করে দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্রের হার্ড কপি জমা দিতে হবে। ১ থেকে ৪ নম্বর পদের জন্য ৭ সেট এবং ৫ থেকে ৭ নম্বর পদের জন্য ৫ সেট আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: অনলাইনে আবেদনের শেষ সময় ১ অক্টোবর ২০২৬।
হার্ড কপি ৫ অক্টোবর ২০২৬ বিকেল ৪টার মধ্যে সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে রেজিস্ট্রারের কার্যালয়ে পৌঁছাতে হবে।
ঠিকানা: রেজিস্ট্রার, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অস্থায়ী ক্যাম্পাস, হোল্ডিং নং-০৯৩৭-০২, খলিশাডুলি, ওয়াপদা গেইট, কুমিল্লা রোড, চাঁদপুর সদর, চাঁদপুর-৩৬০০।
আবেদন ফি: ১ থেকে ৪ নম্বর পদের জন্য ২০০ টাকা; ৫ ও ৬ নম্বর পদের জন্য ১০০ এবং ৭ নম্বর পদের জন্য ৫০ টাকা। অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সব গ্রেডে আবেদন ফি ৫০ টাকা। সার্ভিস চার্জ প্রযোজ্য।
নির্দেশনা: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আগের নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যেসব প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছিল, তাদের পুনরায় আবেদন করতে হবে না।