ব্যাংকে ৬ থেকে ১০ গ্রেডে চাকরি, পদ ২২০

বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ৬ থেকে ১০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৭ ক্যাটাগরিতে মোট পদসংখ্যা ২২০। আবেদনের শেষ তারিখ ১৮ অক্টোবর।

চাকরির বিবরণ

১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-ইলেকট্রিক্যাল)

পদসংখ্যা: ৬

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেক্সটাইল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-টেক্সটাইল)

পদসংখ্যা: ৩

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৩. পদের নাম: সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-লেদার)

পদসংখ্যা: ২

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৪. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আর্কিটেকচার)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-আর্কিটেকচার)

পদসংখ্যা: ৪

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৫. পদের নাম:অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-মেকানিক্যাল)/সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)

পদসংখ্যা: ৭

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৬. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-সিভিল)/সহকারী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা: ২২

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৭. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)/অফিসার (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-ইলেকট্রিক্যাল)/উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)

পদসংখ্যা: ৮

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৮. পদের নাম:সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)/অফিসার (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-মেকানিক্যাল)/উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)

পদসংখ্যা: ৯

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৯. পদের নাম:সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/অফিসার (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-সিভিল)/উপসহকারী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা: ৩৬

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

১০. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আর্কিটেকচার)

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

১১. পদের নাম:সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেক্সটাইল)

পদসংখ্যা: ৪

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

১২. পদের নাম: সিনিয়র অফিসার (ল)/সিনিয়র অফিসার (আইন)/আইন অফিসার

পদসংখ্যা: ৮১

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

১৩. পদের নাম:সিনিয়র অফিসার (ফিনান্সিয়াল এনালিস্ট)

পদসংখ্যা: ১৪

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

১৪. পদের নাম: ফিনান্সিয়াল এনালিস্ট

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

১৫. পদের নাম: আইন কর্মকর্তা

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)

১৬. পদের নাম: সিনিয়র অফিসার (নিরীক্ষা)

পদসংখ্যা: ২০

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

১৭. পদের নাম: প্রটোকল অফিসার

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

বয়সসীমা: ১ এপ্রিল ২০২৬ তারিখে ১ থেকে ১৭ নম্বর পর্যন্ত সকল পদের প্রার্থীদের সর্বনিম্ন বয়স ২১ এবং সর্বোচ্চ ৩২ বছর; ১৫ নম্বর পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

আবেদনের নিয়ম: বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এর আগে প্রার্থী তার বিদ্যমান সিভি আইডি নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করতে পারবেন।

নতুন প্রার্থী তার পছন্দের পদের পাশে ‘Apply Online’ এ ক্লিক করলে যে পেজটি ওপেন হবে, তার নিচের অংশে Register Now লিংক পাবেন।  লিংকে গিয়ে সঠিক তথ্য দিয়ে নির্ধারিত ছক পূরণ করার জন্য ‘Submit Application’ এ ক্লিক করলে উক্ত পদে তার আবেদন দাখিল সম্পন্ন হবে এবং একটি সিভি আইডি নম্বর পাবেন।

আবেদন ফি: ২০০ টাকা

আবেদনের শেষ সময়: ১৮ অক্টোবর ২০২৬

বিস্তারিত দেখুন ওয়েবসাইটে